কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় “ছোটদের বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহনে জেলা প্রশাসন এ ভার্চয়াল অনুষ্ঠানের আয়োজন করেন।
জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ শওকত উসমান।
জেলা কালচালার অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কচি কাঁচার মেলা কুমিল্লার পরিচালক অনিমা মজুমদার, খেলা ঘর কুমিল্লা জেলা কমিটির সাধারন সম্পাদক এডভোকেট দিলীপ কুমার চন্দ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন আবৃত্তি শিল্পী সেঁজুতি সাহা শুচি, নওশীন শ্রেষ্ঠা, ফাইজা আল মাসিরাহ অথৈ, সংঙ্গীত শিল্পী উম্মে খাদিজা অপ্সরা, মাইমুনা আক্তার, স্নিহা চক্রবর্তীসহ অন্যান্যরা।
Leave a Reply