সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠি বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল গ্রেফতার জেলা ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

ঝালকাঠি বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল গ্রেফতার জেলা ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি


বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ঝালকাঠি জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল গত ২১আগষ্ট আমেরিকা থেকে দেশে ফিরলে এয়ারপোর্টে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করেন। রাজনৈতিক ষড়াযন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ বাহিনীর এমন বর্বর ঘটনার তীব্র নিন্দা ও চরম প্রতিবাদ জানান ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি মো আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।

ঝালকাঠি জেলা ছাত্রদলের রবিবার রাতে এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি মো আরিফুর রহমান খান বলেন, বর্তমানে দৃশ্যপটে মনে হয় একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত করাই প্রজাতন্ত্রের এই অসূর বাহিনীর একমাত্র ব্রতী। বাংলাদেশ এখন ভয়াল দূঃসময় অতিক্রম করছে। বিরোধী দলের নেতা কর্মীদের চলাফেরা কোন স্বাধীনতা নেই। তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। গণতান্ত্রিক সকল অধিকার হরন করে তাদের স্থায়ী ঠিকানা করা হয়েছে কারাগার গুলোতে। ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু বলেন, রফিকুল ইসলাম জামাল রাজপথে একজন পরীক্ষিত নেতা। তাকে এভাবে গ্রেফতার করে রাজপথ থেকে দূরে রাখা যাবে না। তিনি আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আবারও সক্রিয় হবেন। নেতৃদ্বয় অবিলম্বে রফিকুল ইসলাম জামাল এর নিঃশর্ত মুক্তি দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com