মো: রহমাতুল্লাহ (পলাশ):
বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া বাজারে ২৩ আগস্ট রবিবার রাত ২ টার দিকে ৪ টি দোকান আগুনে পুড়ে ছাই। ক্ষতির পরিমান প্রায় ১ কোটি টাকা। তাৎক্ষণিক হিজলা উপজেলা ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে চলে আসে এবং প্রায় দেরঘন্টার পরে আগুন নিভাতে সক্ষম হন। দোকানগুলো হল মোশারেফ আকন, ও খলিল গাজীর ডেকরেটর, হানিফ মাঝির ফার্নিচার , জয়নাল আবেদীন এর সেনেটারী মালের গোডাউন।
রাতেই সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপ এবং বাজার কমিটির সভাপতি অধ্যাপক শাহজাহান তালুকদার ও সাধারন সম্পাদক ডা: অসক কুমরার চ্যাটার্জী পরিদর্শন করেন।
হিজলা থানা (ওসি তদন্ত) তারিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে চলে আসি এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে সহয়োতা করায় তারাতারি আগুন নিভাতে সক্ষম হয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ ঘটনাস্থল পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের ক্ষতিপূরনের আসস্ত করেন। তিনি বলেন আমরা বরিশাল জেলা প্রশাসক বরাবর আবেদনে এবং বরিশাল-৪ আসনের এমপি মহোদয় এর কাছে জানিয়েছি আশা করি খুব শীগ্রই আর্থিক সহয়তা পাবো।
Leave a Reply