সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু

ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু


এম,এ,এস হুমায়ুন কবির,ঢাকা কলেজ প্রতিনিধিঃ


ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম খান পল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগ্নি মারজিয়া মেহজাবিন তন্নী।তিনি বলেন, ‘খালু বেশ কিছুদিন ধরে জন্ডিস, লিভার সমস্যাসহ শারীরিক নানা জটিলটায় ভুগছিলেন। হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কিছুদিন ধরেই। অবস্থা খারাপ হওয়ায় স্কয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। গতকাল অনেকটা সুস্থ ছিলেন এরপর দুপুরে হঠাৎ হার্ট অ্যাটাক হয়। আজ ফজরের আজানের একটু আগে তার মৃত্যু হয়।’সাইদুল ইসলাম খান পলের প্রথম জানাজা সকাল ১১টায় ঢাকার এলিফ্যান্ট রোড স্টাফ কোয়ার্টার জামে মসজিদ এবং পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টায় দ্বিতীয় জানাজা হবে। এরপর মরদেহ সিরাজগঞ্জের উদ্দেশে নিয়ে যাওয়া হবে। সেখানে রহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।সাইদুল ইসলাম খান পল ১৯৮৬ সাল থেকে ১৯৯১ পর্যন্ত ঢাকা কলেজে ছাত্রলীগের সভাপতি ছিলেন। সে সময় তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com