শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
র‌্যাব-৫ অভিযানে ০৬টি অবৈধ অস্ত্রসহ ০২ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৫ অভিযানে ০৬টি অবৈধ অস্ত্রসহ ০২ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযানে আগ্নেও অস্ত্রসহ দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে। অস্ত্রগুলো তারা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ক্রয় করে অটোরিক্সায় করে নওগাঁ নিয়ে যাচ্ছিল এবং পরবর্তীতে অস্ত্রগুলো ট্রাকে করে নওগাঁ হতে বগুড়ায় যাবে বলে তারা ঘটনাস্থলে স্বীকার করে। এই তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫। 

সোমবার দুপুরে একটি সংবাদ সম্মলনের মাধ্যমে জানান, র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল গতকাল রবিবার রাত ৯টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন আড্ডা বাজারের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে। ওই সময় ০১টি বিদেশী রিভলবার, ০৫টি ওয়ান শুটারগান, ০১ রাউন্ড গুলিসহ ০২ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তি  মোঃ হৃদয় (২৭), চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন শেখপাড়া গ্রামের মোঃ কিবরিয়া রাজুর ছেলে, অপর জন একই জেলার হামিদপাড়া গ্রামের আফাজের ছেলে মোঃ শিশির (২০)। 

র‌্যাব-৫ এর দায়িত্বপূর্ণ এলাকা রাজশাহী মহানগরীসহ রাজশাহী জেলা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলা। জঙ্গীবাদ দমন, সংঘবদ্ধ অপরাধীদের গ্রেফতার, অবৈধ মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com