মোহাম্মদ শাহিন,মাদারগঞ্জ, জামালপুরঃ
মাদারগঞ্জে একটি মনোহারী দোকানের ভিতর থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নয়টার দিকে মাদারগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নির্মানাধীন পৌর ভবনের সামনে একটি মনোহারী দোকান থেকে দোকানের মালিকের ছোটো ভাইয়ের লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম শ্রী শিপু ঘোষ (২৩)। তিনি মাদারগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের শ্রী সংকর ঘোষের ছেলে।স্থানীয়দের বরাত দিয়ে মাদারগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক জানান, নিহত শিপু ঘোষ তার বড় ভাই টুটনের দোকানের ভিতরেই রাতে ঘুমাতেন। ঘটনার তিন দিন আগে নিহতের বড় ভাই শশুর বাড়িতে বেড়াতে যান। মাঝেমধ্যে রাতে দোকানের ভিতরেই ঘুমাতেন নিহত শিপু । রবিবার সকালে ৯টার দিকে তার মা শ্রী অর্চনা রানী তাকে ডাকতে গিয়ে অনেক ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে দোকানে ঝাপ ভেঙ্গে ভিতরে গিয়ে ওই ব্যবসায়ীকে মৃত অবস্থায় দেখতে পায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেলের হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে রাতে আত্মহত্যা করে তিনি মারা গেছেন। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
Leave a Reply