সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূরুঙ্গামারীতে আটক বাংলাদেশীকে ফেরত না দিয়ে পুলিশে দিল বিএসএফ

ভূরুঙ্গামারীতে আটক বাংলাদেশীকে ফেরত না দিয়ে পুলিশে দিল বিএসএফ


মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)থেকেঃ


অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে প্রতিবন্ধী হাসেন আলীকে আটকের ছয় দিন অতিবাহিত হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ারচর সীমান্তে এ ঘটনা ঘটে।আটককৃত হাসেন আলী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর গ্রামের মৃত কোব্বাত মন্ডলের ছেলে।
জানাগেছে, গত বুধবার আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৬ এর ভারতীয় ভূখণ্ড তল্লিতলা এলাকায় ভূলক্রমে প্রবেশ করে প্রতিবন্ধী হাসেন আলী। এসময় ভারতের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার ঝলঝলি বিএসএফ ক্যাম্পের অধীন কালজানী নদীর চর পোস্টের ৬২ ব্যাটালিয়ন বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। পরে বিএসএফ হাসেন আলীকে তুফানগঞ্জ থানা–পুলিশের নিকট হস্তান্তর করে।
শিলখুড়ি ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফ জানান, হাসেন আলী একজন প্রতিবন্ধী। তাকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। তিনি বুঝতে না পেরে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। সেখান থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। জানতে পেড়েছি হাসেন আলী বর্তমানে তুফানগঞ্জ পুলিশের জিম্মায় রয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁকে ছাড়িয়ে আনার প্রক্রিয়া চলছে।

কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান,হাসেন আলী ভারতে প্রবেশ করায় বিএসএফ তাকে আটক করে ভারতীয় পুলিশের নিকট হস্তান্তর করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com