মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পাটির বিলুপ্ত হওয়া আহবায়ক কমিটি অনুমোদন হয়েছে। আগের আহবায়ক ঠিক থাকলেও সদস্য সচিবকে করা হয়েছে যুগ্ম আহবায়ক। আগামী ৩০ নভেম্বরের মধ্যে জেলার সকল ইউনিটের সম্মেলন সম্পন্ন করে জেলা সম্মেলন করার শর্তে সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেওয়া হয়। দলকে না জানিয়ে কুমিল্লা-৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনের জাতীয় পাটি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারে ক্ষুব্ধ হয়ে ২১ জুন সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের কুমিল্লা দক্ষিন জেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিলেন।
গত ১৮ আগষ্ট জাতীয় পার্টি কুমিল্লা দক্ষিণ জেলা শাখার ১১০ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি । দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এবং দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুপারিশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাতীয় পার্টি কুমিল্লা দক্ষিন জেলার অন্তর্ভুক্ত সকল উপজেলা, পৌরসভা সমূহের সম্মেলন সম্পন্ন করে জেলা সম্মেলন করার শর্তে জাতীয় পার্টি কুমিল্লা দক্ষিন জেলা শাখার ১১০ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেওয়া হয়। কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পাটির সাবেক আহবায়ক এয়ার আহমেদ সেলিমকে পূনরায় আহবায়ক করে এ কমিটি দেওয়া হয়। জেলা কমিটির সাবেক সদস্য সচিব আলহাজ্ব হুমায়ুন কবির মুন্সিকে করা হয় ১নং যুগ্ম আহবায়ক, নতুন আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক করা হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন, অধ্যাপক ড. গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ছালামত আলী বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, ৫নং শুভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির মজুমদার, ড.আলী আহম্মেদ মোল্লা, আবুল কাশেম (সাবেক চেয়ারম্যান), এস.এম. বায়েজিদ ও শাহাবুদ্দিন পাটোয়ারীকে। সাবেক আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক গ্রাহকদের অর্থ আত্নসাৎ মামলায় জেলে থাকায় আইসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানকে রাখা হয়নি এ আহবায়ক কমিটিতে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এয়ার আহমেদ সেলিমকে পূনরায় আহবায়ক করে ও ১০ জন যুগ্ম আহবায়ক করে এ কমিটি ঘোষনা করা হয়। আগামী ৩০ নভেম্বরের মধ্যে জেলার সকল ইউনিটের সম্মেলন সম্পন্ন করে জেলা সম্মেলন করার শর্তে সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেওয়া হয়।
নব গঠিত কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পাটির আহবায়ক এয়ার আহমেদ সেলিম বলেন, আমরা নতুন আহবায়ক কমিটি নিদিষ্ট সময়ের মধ্যে সবাইকে সাথে নিয়ে জাতীয় পার্টি কুমিল্লা দক্ষিণ জেলার অন্তর্ভুক্ত সকল উপজেলা, পৌরসভা সমূহের সম্মেলন সম্পন্ন করে জেলা সম্মেলন করা হবে। পল্লী বন্ধু এরশাদের জাতীয় পাটিকে কুমিল্লায় শক্তিশালী করা হবে। কোন ভেদাবেদ থাকবে না। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
উল্লেখ্য কুমিল্লা-৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনের জাতীয় পাটি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পাটির সভাপতি মোঃ জসিম উদ্দিন দল ও স্থানীয় নেতাকর্মীদের না জানিয়ে গোপনে প্রার্থীতা প্রত্যাহার করেন। ২৪ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন থাকলেও তিনি ২০ জুন রবিবার প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাড়ান। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীতা প্রত্যাহারের সময় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হাসেম খানও সাথে ছিলেন। এ ঘটনায় জাতীয় পাটির প্রার্থী মোঃ জসিম উদ্দিনকে কেন্দ্র থেকে দলের প্রাথমিক পদসহ সকল পদ পদবী থেকে বহিষ্কার করা হয়েছে। তার পাশাপাশি কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পাটি ও ব্রাহ্মনপাড়া উপজেলা জাতীয় পাটির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
দলকে না জানিয়ে জসিম উদ্দিনের মনোনয়নপত্র প্রত্যাহারে ক্ষুব্ধ হয়েছে জাতীয় পাটি। ২১ জুন সোমবার তাঁকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দলীয় গঠনতন্ত্রের ২০/১ (১)ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তিনি এ ব্যবস্থা নেন। একই সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা ও ব্রাহ্মনপাড়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
Leave a Reply