মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে বিস্ফোরক দ্রব্য আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে বিস্ফোরক দ্রব্য আমদানি

মোঃ নয়ন হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি।।। 

ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারো সাড়ে ৫২ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে মেসার্স কেলটেক এনার্জিস লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।
রোববার ( ২২ আগস্ট) বিকাল ৫টার সময় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ৬ টি ভারতীয় ট্রাকে এ  বিস্ফোরক দ্রব্য বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।
বন্দর সূত্রে জানা যায়, গ্যাস ডেভলবমেন্ট ফান্ড (ডিজিএফ) অর্থায়নে ৩০০০ লাইন কিঃমি ২ডি সাইসমিক সার্ভে কার্যক্রম পরিকল্পনায় এ বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হবে। এ বিস্ফোরক দ্রব্যের আমদানি কারক মেসার্স কেলটেক এনার্জিস লিমিটেড। আমদানিকৃত বিস্ফোরক দ্রব্যের মধ্যে রয়েছে ২১ হাজার পিস ডেটোনেটর ও ২১ হাজার পিস কো এ্যাংকর সামগ্রী। এছাড়া বিস্ফোরক দ্রব্য গুলো বেনাপোল বন্দর থেকে খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছেন বেনাপোলের সারথী এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। 
সারথী এন্টারপ্রাইজের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বলেন, বিষ্ফোরক দ্রব্যের ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নাম্বার ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে। খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করা হয়েছে।  কাগজ পত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলে  ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ৭টি ট্রাকে করে চট্টগ্রাম নেওয়া হবে। 
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, অপ্রতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া নিরাপত্তার সাথে যাতে বিস্ফোরক দ্রব্য খালাস নিতে পারেন তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com