মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট) ঃ
চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতম, দোয়া, আলোচনা সভা ও গণভোজের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়। দুপুর ২ টায় অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় উপজেলা আওয়ামী যু্বলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ-সভাপতি শেখ নিজাম উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, কলাতলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ বাদশা মিয়া, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওলিউজ্জামান জুয়েল খলিফা এবং সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাহেব আলী ফরাজী।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান মাহাতাব , সাবেক ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম লিটন, ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিন হীরাসহ আরো অনেকে।
Leave a Reply