অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ
জমিজমা বিষয়ক পূর্ব শত্রুতার জের ধরে শনিবার বিকেলে হামলা চালিয়ে এক বৃদ্ধাসহ দুই নারীকে পিটিয়ে আহত করে। এ সময় নবনির্মিত বিল্ডিংয়ের সেনেটারী, মোরগের ঘর ও ঘরের বেড়া ভাঙচুর করার ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ কবিরাজ বাড়িতে (রসুলগঞ্জ বাজারে দক্ষিনে)।
জানা গেছে স্থানীয় চেয়ারম্যান মেম্বারসহ গণ্যমান্য কয়েকজন ব্যক্তিদের দাওয়াত দেন রফিকুল্লাহর ছেলে মাসুম। দাওয়াতি মেহমানদের বিদায় দিতে মাসুম মেহমানদের সাথে রসুলগঞ্জ বাজার পর্যন্ত যায়। এ ফাঁকে একই বাড়ির নজির আহম্মেদের ছেলে দিদার হোসেন দা হাতে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে তেড়ে আসে। একপর্যায়ে বৃদ্ধা রহিমা বেগম (৬৭)জবাব দিলে তাকে বেধড়ক পিটিয়ে জামা কাপড় ব্লাউজ ছিঁড়ে ফেলে। তার চিৎকারে মেয়ে রত্না বেগম (৩৫)এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে দিদার। আহতদের আর্ত চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
দিদার এর পূর্বেও কয়েকবার বৃদ্ধা রহিমা বেগমের পরিবারের উপর হামলা চালিয়েছে বলে তারা জানায়।
এ বিষয়ে দিদারের বক্তব্য জানার চেষ্টা করলে তার বোনকে পাওয়া যায়। এসময় তিনি বলেন-‘আমি খবর পেয়ে এসেছি,তারা বাড়ীতে নেই। ঘরে তালা দেয়া। দিদারেরা মনে হয় হাসপাতালে।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন-‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
Leave a Reply