মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরের শ্যামপুর চিনিরকল সহ সকল চিনিরকল খুলে দেয়ার আহবান।

রংপুরের শ্যামপুর চিনিরকল সহ সকল চিনিরকল খুলে দেয়ার আহবান।

শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধি:


জনগনের জীবিকা বন্ধ না করে শ্যামপুর সুগার মিলস্ সহ সকল সুগার মিলস্ খুলে দেয়ার আহবান জানিয়েছে বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।তিনি বলেন,যেভাবেই হোক,ভর্তুকি দিয়ে হলেও সুগারমিলস্ গুলো খুলে দিতে হবে।হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান বন্ধ করা রাজনীতিবিদের জন্য চরম ব্যর্থতা।
রবিবার (২২ আগস্ট) শ্যামপুর সুগার মিলস্ গেট মাড়াই স্থগিতকৃত মিল চালুকরণ ও চলমান পরিস্থিতিতে মিলের শ্রমিক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি আরো বলেন,দেশের চিনিরকল গুলোতে উৎপাদিত খাঁটি ও অর্গানিক চিনির চাহিদা বাহিরের দেশে আকাশচুম্বী। বর্তমান চিনিকলের মেশিনগুলোর উৎপাদনক্ষমতা কমে গেলে সরকার সেগুলোর আধুনিকীকরণ করছে না কেন,শিল্প-কারখানা বন্ধ করা হচ্ছে কার স্বার্থে?জিএম কাদের বলেন,বরিশালের ঘটনা নতুন কিছু নয়।এ ধরণের ঘটনা অহরহ ঘটছে কিন্ত আমরা জানতে পারছি না। তবে এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা,কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজমল হোসেন লেবু,শ্যামপুর সুগারমিলের ব্যাবস্থাপনা পরিচালক কৃষিবীদ আহসান হাবিব,জেলা জাপার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক,ছাত্রসমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল-মামুন,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন,মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম,গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, মহানগর জাপার যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন,চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আকতারুল বাদশাসহ মিলের শ্রমিক-কর্মচারীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com