সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাংগাইলের নাগরপুরে রাস্তা কে‌টে যোগা‌যোগ বি‌চ্ছিন্ন

টাংগাইলের নাগরপুরে রাস্তা কে‌টে যোগা‌যোগ বি‌চ্ছিন্ন

সোলায়মান,নাগরপুর(টাঙ্গাইল) উপজেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে রাতের আধা‌রে সরকা‌রি রাস্তা কে‌টে ফেলায় ক‌য়েক‌টি গ্রা‌মের বা‌সিন্দা‌দের উপ‌জেলার সা‌থে যোগা‌যোগ বি‌চ্ছিন্ন করার অভিযোগ উঠেছে ভাদ্রা ইউপি সদস‌্য মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে।

সরকারি রাস্তা কেটে ফেলায় যোগাযোগ ওবিচ্ছিন্ন হ‌য়ে প‌ড়ে‌ছে প্রায় ৪-৫ টি গ্রাম। সেই সা‌থে ভাঙ্গ‌নের আশংঙ্কায় র‌য়ে‌ছে অন্তত ২০ টি প‌রিবার।

সরজ‌মি‌নে, উপ‌জেলার ভাদ্রা ইউনিয়নের (ভাদ্রা- টেপরি) রাস্তার (পাতিলা পাড়া-বাদ বেহালী) সীমানায় পা‌তিলাপাড়া মসজিদের সংলগ্ন স্থানে গি‌য়ে দেখা যায়, কে বা কারা রাতের আধারে রাস্তাটি কেটে দেয়ায় শেওলাইদ, বাদ‌বেহালী, পা‌তিলাপাড়াসহ ক‌য়ে‌কে‌টি গ্রা‌মের যোগা‌যোগ বি‌চ্ছিন্ন হ‌য়ে প‌ড়ে‌ছে। এছাড়াও বেশ ক‌য়ে‌কে‌টি বা‌ড়ি আজ ভাঙ্গন হুমকিতে।

এলাকাবাসীর সা‌থে কথা ব‌লে জানা যায়, ২২ আগষ্ট রবিবার ভোর সকাল ৩-৪ এর সময়, এক দল দুষ্কৃতিকারীরা সরকারি রাস্তাটি কেটে দিয়েছে। স্থানীয়রা আরও দা‌বি ক‌রে ইউ‌পি সদস‌্যর ক‌য়েক মাস পূ‌র্বে খাল আট‌কে এক‌টি বাধ নির্মাণ ক‌রে, সেই বাধকে রক্ষা কর‌তে শেখ এর ছেলে বাবু (৫০), দারোগ আলী শেখ এর ছেলে দবির (৫০), হাকিমুদ্দিনের ছেলে শহিম (৫১), মৃত খালেক মন্ডলের ছেলে ভাদ্রা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইফুল ইসলামের নেতৃত্বে আজ ভোর রাত আনুমানিক ৪টার দিকে অবৈধভাবে সরকারি রাস্তা কেটে দিয়ে পানির প্রবাহকে গতিপথ পরিবর্তনের অপচেষ্টা চালিয়েছে।

বিষয়ে ভাদ্রা ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি বলেন, আমি গতরাতে বাড়িতেই ছিলাম না আর গ্রামবাসীর যদি আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিয়ে থাকে তাহলে তো আমার বলার কিছুই নেই। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি, তবে ঘটনাস্থলে যেতে পারিনি।

এব‌্যাপা‌রে ৭নং ভাদ‌্রা ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান মো. হা‌বিবুর রহমান হা‌বি‌ব এর সা‌থে কথা ব‌লে জানা যায়, রা‌তের আধা‌রে কে বা কারা রাস্তা‌টি কে‌টে ফে‌লে‌ছে তা‌দেরকে সনাক্ত করার চেষ্টা চল‌ছে এবং যে‌হেতু বর্ষাকাল চল‌ছে সে‌হেতু বন‌্যার পা‌নি নে‌মে যাওয়া পর্যন্ত রাস্ত‌টি মেরামত করা যা‌চ্ছে না, বন‌্যার পা‌নি নে‌মে গে‌লে খুব দ্রুত রাস্তা‌টি মেরামত করা হ‌বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com