মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে গণপাঠাগারের প্রধান পরিচালক ‍স্মরণে শ্রদ্ধা নিবেদন

গৌরীপুরে গণপাঠাগারের প্রধান পরিচালক ‍স্মরণে শ্রদ্ধা নিবেদন


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।


গৌরীপুর গণপাঠাগারের প্রধান পরিচালক অধ্যাপক মুহাম্মদ আরশাদ আলী স্মরণে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে। গৌরীপুর গণপাঠাগারের পক্ষ থেকে ২২-২৪ আগস্ট তিনদিন ব্যাপী এ শোক ঘোষণা করা হয়। শোক র্যালী, শোক বই উন্মোচন ও শেষদিন স্মরণ সভা ও মিলাদ মাহফিলের ঘোষণা করা হয়েছে।
প্রথমদিন রবিবার ১১টায় শোক র্যালীটি গৌরীপুর কালিখলা থেকে শুরু হয়ে সরকারি কলেজ রোডে কালিপুর মরহুমের বাস ভবনের সন্নিকটে পারিবারিক গোরস্থানে শেষ হয়। এসময় গৌরীপুর গণপাঠাগারের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও তাঁর রুহের মাগফেরাত কামনা করা মোনাজাত করা হয়।
এতে উপস্থিত ছিলেন গৌরীপুর গণপাঠাগারের সহযোগী প্রধান পরিচালক সত্যেন দাস, পরিচালক মন্ডলীর সদস্য- মাওলানা এমদাদুল হক, কাজী আব্দুল্লাহ আল মামুন, মোঃ রইছ উদ্দিন, আমিরুল মোমেনীন, আরিফ আহম্মেদ প্রমুখ।
এছাড়াও এতে অংশ গ্রহণ করেন- কমিউনিস্ট পার্টি গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুণ আল বারি, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক ব্যবস্থাপক আওলাদ হোসেন জসীম, আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মালেক, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম পলাশ মাজহার, মরহুমের ছেলে নুরুল মঈন মনন, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সেলিম আল রাজ, উদীচী গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গৌরীপুর গণপাঠাগারের প্রধান পরিচালক অধ্যাপক মুহাম্মদ আরশাদ আলী গত ২০ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মৃত্যু বরণ করেন।
গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক প্রাবন্ধিক রণজিৎ কর জানান- প্রধান পরিচালকের মৃত্যুর সময় দেশে করোনার কঠোর লকডাউন চলমান থাকায় কোন আনুষ্ঠানিকতা পালন সম্ভব হয়নি। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় গৌরীপুর গণপাঠাগারের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com