শেখ মো: আতিকুর রহমান আতিক গাইবান্ধা :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মাষ্টার পাড়ায় ২১ আগষ্ট সন্ধ্যায় আবু হোসেন সরকার স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: জাকির হোসেন ।
হেরিটেজ গাইবান্ধার সভাপতি ও আবু হোসেন সরকার স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম নেয়ামুল আহসান পামেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন বলেন, সাদুল্লাপুরে এমন একজন বিশিষ্ট ব্যক্তির নামে পাঠাগার উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।
এলাকার শিশু কিশোরদের জ্ঞান বিকাশে বাংলাদেশ হেরিটেজ ষ্ট্যাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পরিচালিত পাঠাগার শিক্ষার আলো প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রয়াত মূখ্য মন্ত্রী আবু হোসেন সরকারের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি কে এম নেয়ামুল আহসান পামেল।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়ার খাঁন বিপ্লব,
সহকারী কমিশনার(ভুমি), মোঃ তাইফুর রহমান।
এসময় এলাকার বিভিন্ন শ্রেনী পেশার সুধী জনেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply