রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাইকগাছায় পঞ্চম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে ১ বছরের সাজা

পাইকগাছায় পঞ্চম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে ১ বছরের সাজা


পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় পঞ্চম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক যুবকের এক বছর সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে উপজেলার গদাইপুর ইউনিয়নের কাজীপাড়া ক্রস রোড পুকুরপাড়ে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, রবিবার ভোর ৬টার দিকে গদাইপুর ইউপির কাজীপাড়া ক্রসরোড এলাকায় পঞ্চম শ্রেনীর ছাত্রী মকতবে পড়তে আসছিল। এমন সময় চরমলই গ্রামের আলী আকবার মোড়লের পুত্র রুস্তম আলী মোড়ল (২৬) নামে এক যুবক মেয়েটির মুখ চেপে ধরে শ্লীলতাহানির উদ্দেশ্যে বাগানের দিকে নেয়ার চেষ্টা করে। মেয়েটির ডাক-চিৎকারে মসজিদ থেকে নামাজ শেষে বাড়িতে ফেরার পথে মুসল্লীরা চিৎকার শুনতে পায়। মসল্লীরা এগিয়ে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং রস্তমকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যুবক রুস্তমকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে ৫০৯ ধারায় ১ বছরের বিনাশ্রম সাজা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com