রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান এতিমদের নিয়ে ব্যাতিক্রমী আয়োজন জাতির জনকের ৪৬তম শাহাদৎবার্ষিকীতে ৪৬ এতিম খানায় খাবার বিতরন

কুমিল্লার দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান এতিমদের নিয়ে ব্যাতিক্রমী আয়োজন জাতির জনকের ৪৬তম শাহাদৎবার্ষিকীতে ৪৬ এতিম খানায় খাবার বিতরন



কুমিল্লা ব্যুরো:


কুমিল্লার দেবীদ্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকীতে উপজেলার ৪৬টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৬ হাজার শিক্ষার্থীর মাঝে দুপুুরে রান্না করা খাবার বিতরন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
রোববার দুপুরে উপজেলার নবিয়াবাদ ‘কুমিল্লা মডেল কলেজ’ প্রাঙ্গনে রান্না করা ওই খাদ্য সামগ্রী ট্রাক যোগে ১৫ ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৬টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরন করা হয়।
খাদ্যসামগ্রী বিরতরন অনুষ্ঠানে উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম’র সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ঢাকা গ্রুপের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আলমগীর কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভুঞা, সদস্য লুৎফুর রহমান বাবুল, ধামতী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক রমিজ উদ্দিন, গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মকবুল হোসেন মুকুল, ভাণী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলী আশরাফ, সাবেক সভাপতি ডাঃ জামাল হোসেন, সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ এনামুল কবির, রাজামেহার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ জসীম উদ্দিন সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও যুব নেতা ইফতেখারুল আলম তুষার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
উপজেলার ভৈষেরকুট এবিএম গোলাম মোস্তফা হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও শিশুসদনে এক শিক্ষার্থী খাবার পাওয়ার আনন্দে জানালেন, আমরা বিশেষ বিশেষ দিনে কালাম স্যারের ভালো খাবারের অপেক্ষায় থাকি, আজও ভালো খাবার পেলাম।
দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ উদ্ভোধনী বক্তাব্যে বলেন ১৫ আগস্ট বাঙ্গালী জাতির অবিসংবাদীত নেতা জাতির জনকসহ তার পরিবারের সদস্যদের হত্যার ৪৬ তম শাহাদৎ বার্ষিকীতে উনার এবং পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় ৪৬টি হাফিজিয় মাদ্রাসার এতিমদের একবেলা খাবার ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। আজ আমরা যার যার অবস্থান থেকে বর্তমান বাংলার অগ্রগতির স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে জননেত্রী শেখ হাসিনার উন্নায়ন অগ্রগতির কাফেলায় শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com