সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশা‌লের ইউএনও ও ও‌সির বিরু‌দ্ধে মামলা দা‌য়ের

ব‌রিশা‌লের ইউএনও ও ও‌সির বিরু‌দ্ধে মামলা দা‌য়ের

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

বরিশাল সদর উপজেলায় আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলার আবেদন করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিসিসি’র প্যানেল মেয়র এ্যাড. রফিকুল ইসলাম খোকন ও সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার বাদী হয়ে আজ রবিবার বেলায় সাড়ে ১০টার দিকে বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে পৃথক মামলা দুটি দায়ের করেন।

মামলার আইনজীবী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস জানান, কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করতে গেলে সেখানে মামলা গ্রহণ করেনি পুলিশ। বিজ্ঞ আদালত মামলা দুটি নালিশী হিসেবে গ্রহণ করেছেন।

বিসিসি’র প্যানেল মেয়র এ্যাড. রফিকুল ইসলাম খোকনের দায়েরকৃত মামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান ও কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম, এএসআই শাহজাহান মল্লিকসহ ৪জন নামধারী ও অজ্ঞাত ৪০-৫০জনকে আসামী করা হয়েছে। 
এছাড়া সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদারের দায়েরকৃত মামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, তার ৫ দেহরক্ষীসহ অজ্ঞাত ৪০-৫০জনকে আসামী করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com