শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে কুরআন অবমাননার দায়ে যুবক আটক

নোয়াখালীতে কুরআন অবমাননার দায়ে যুবক আটক


 নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালী সদরের নোয়ান্নই ইউনিয়নে পবিত্র ধর্ম-গ্রন্থ আল-কুরআন অবমাননার দায়ে টোটন সাহা (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 

রোববার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রাম থেকে স্থানীয় জনতা ওই যুবককে আটক করে পুলিশে সোর্পদ করে। 

আটককৃত টোটন সাহা রামকৃষ্ণপুর গ্রামের হারাধন সাহার ছেলে।

টোটন সাহার স্ত্রী ইয়াসমিন আক্তার জানান, ২০১১ সালে তথ্য গোপন করে ইসলামি শরিয়াহ মোতাবেক তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টোটন সাহা। বিয়ের এক বছর পর তিনি জানতে পারেন তার স্বামী হিন্দু ধর্মের অনুসারী। পরে স্ত্রীর ইয়াসমিনের কাছে ক্ষমা চেয়ে টোটন সাহা ইসলাম ধর্ম গ্রহণ করে পরিস্থিতি শান্ত করেন। কিন্তু পরবর্তীতে টোটন সাহা স্ত্রী ইয়াসমিনকে হিন্দু ধর্ম পালনে চাপ প্রয়োগ করলে শুরু হয় তাদের দাম্পত্য জীবনে কলহ। নিজ ধর্ম ইসলাম পালন করতে গিয়ে একাধিকবার স্বামীর নির্যাতনের শিকারও হন ইয়াসমিন আক্তার।
রোববার ভোর রাতে ফজর নামাজ শেষে কুরআন শরীফ পাঠ করছেন ইয়াসমিন আক্তার। এসময় কোন কিছু বুঝে উঠার আগেই টোটন সাহা স্ত্রী ইয়াসমিন আক্তারের সামনে থেকে জোরপূর্বক পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন, তসবিহ ও নামাজের জায়নামাজ ছিনিয়ে নিয়ে পুকুরের পানিতে পেলে দেয়।
পরে ইয়াসমিন আক্তারের শোর-চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত টোটন সাহাকে আটক করে সুধারাম থানায় খবর দিয়ে পুলিশে সোর্পদ করে। ইয়াসমিন আক্তার জেলার সুবর্ণচর উপজেলার আবদুল মতিনের মেয়ে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন অভিযুক্ত যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com