সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ওবায়দুল কাদের ভাই ডেইলি প্রেসব্রিফিং করেন,একটা দিনও নোয়াখালীর খবর রাখেন: খায়রুল আনম সেলিম

ওবায়দুল কাদের ভাই ডেইলি প্রেসব্রিফিং করেন,একটা দিনও নোয়াখালীর খবর রাখেন: খায়রুল আনম সেলিম


নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালী জেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম বলেছেন,২১ আগস্ট মহা দুর্যোগের দিন। এ দিনে বঙ্গবন্ধুর কন্যা গণতন্ত্রের মানস কন্যাকে প্রকাশ্য দিবালোকে এত বড় মিটিংয়ের মধ্যে হত্যা করতে চেষ্টা করা হয়েছে। রাষ্ট্রীয় মদদে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের নির্দেশনাই এ গ্রেনেড হামলা হয়েছে। 

গতকাল শনিবার (২১ আগস্ট) বিকেলে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নোয়াখালী জেলা আ.লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন আ.লীগের যে অবস্থা দেখছি আমি। তারেক জিয়া লাগবেনা,বিএনপির প্রয়োজন নেই, আমাদের জন্য আমরাই যথেষ্ট। আ.লীগের জন্য আ.লীগই যথেষ্ট। আ.লীগের মধ্যে একমাত্র খুঁটি হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মনোভাব নিয়ে সবাই কাজ করলে আমাদের অস্তিত বজায় থাকবে। 

 জেলা আ.লীগ সভাপতি বলেন,আমি ওবায়দুল কাদেরকে অনুরোধ করব। উনি প্রত্যেক দিন প্রেস ব্রিফিং করেন বিএনপিকে দোষারোপ করে। এগুলো খেমাদেন, নিজের দলটাকে ঠিক করেন। প্রত্যেক উপজেলা থেকে ২০জন করে ডেকে আপনি সমস্য সমাধান করে দিতে পারেন। কিন্তু আপনারা বসে বসে তামাশা দেখছেন। কোথায় গিয়ে ঠেকে। 
তিনি আরও বলেন, কাদের ভাই আপনি ডেইলি প্রেসব্রিফিং করেন, আপনি কি একটা দিনও নোয়াখালীর কথা খবর রাখছেন? কেন নোয়াখালীতে ১৫ আগস্টে তিন গ্রুপ হয়,বসুরহাটে দুই গ্রুপ হয়। কোন খবর রাখছেন, রাখেন নাই। আমার মনে হয় প্রয়োজনও মনে করেননা। শেখ হাসিনা নেই, এরপরে আর কিছু আছেনি? দলের মধ্যে একে অপরকে চ্যালেঞ্জ না করে, সবাই সহনশীল হোন। এভাবে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ লাভবান হবেননা। আ.লীগ ঐক্যবদ্ধ থাকলে জয় অনিবার্য।

নোয়াখালী পৌরসভা আ.লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,  জেলা আ.লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মমিন বিএসসি,সদর উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com