সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদের আলোচনা সভা অনুষ্টিত

ঝিনাইদহ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদের আলোচনা সভা অনুষ্টিত

আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি
রবিবার, ২২শে আগষ্ট, ২০২১

ঝিনাইদহ মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদ ঝিনাইদহ জেলার সম্মানিত বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষকমণ্ডলী জাতীয়করণ নিয়ে আলোচনা করেছেন। গতকাল বিকাল ৫টায় এই সভা অনুষ্টিত হয়। তাদের মতে জাতীয়করণ শিক্ষকদের মৌলিক অধিকার। এ অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। সরকারের ইচ্ছা আছে কিন্তু শিক্ষকদের মান-মর্যাদা উন্নয়ন এবং ভবিষ্যৎ নিরাপত্তার তাগিদে সরকারের কাছে বার্তা পৌছাতে হবে।

আলোচনা অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলমাসুর রহমান, প্রধান শিক্ষক, মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ মাসুদ পারভেজ, সিনিয়র শিক্ষক, মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়। 

হরিনাকুন্ডু থেকে আগত ‘শিক্ষক বাতায়ন’ এর অ্যাম্বাসেডর মোঃ মুস্তাফিজুর রহমান ও শিক্ষক মুকছার হোসেন উল্লেখ করেন রাস্তায় নেমে আন্দোলন নয় অনলাইনের মাধ্যমেই সরকারের সাথে আলোচনা করে ই জাতীয়করণ অর্জন সম্ভব।

ওয়াজের আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক পার্থপ্রতিম কুন্ডু ও মাওলানাবাদ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো: তাজনুর রহমান উল্লেখ করেন অন্যান্য সংগঠনের শিক্ষক নেতারা যেভাবে তাদের ব্যাক্তিস্বার্থ চরিতার্থ করে সে সমস্ত সংগঠনের কথা উল্লেখ করেন এবং এই সংগঠনের কার্যক্রমকে অনেকটা আশাব্যঞ্জক বলে নিজের মতামত ব্যক্ত করেন।

কারিগরি ইন্সট্রাক্টর মো: খালিদ হোসেন ও সাজ্জাদ হোসেন সহ মত ব্যক্ত করেন যে, স্থানীয় সংসদ সদস্যদের মাধ্যমে জাতীয় সংসদে জাতীয়করণের বিষয়টি  উপস্থাপনের মাধ্যমে এ দাবী অর্জন সম্ভব।

মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জাতীয়করনের জন্য তিনি নিজেদের সামাজিক নিরাপত্তার কথা উল্লেখ করেন। আমেনা খাতুন কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেন তিনি আন্দোলনকে কিভাবে ফলপ্রসূ করা যায় তার কয়েকটি কারণ ও বিশেষ বিশেষ কয়েকটি দিক তিনি উল্লেখ করেন। মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক সাজ্জাদ হোসেন একটি সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে তিনি আলোকপাত করেন। 

আনোয়ার জাহিদ স্যার ভার্চুয়ালি বিভিন্ন আলোচনা অনুষ্ঠানের কথা উল্লেখ করেন এবং জাতীয়করণের পক্ষে তিনি তাঁর যুক্তিগুলো উপস্থাপন করেন। উপস্থিত সকল শিক্ষকমন্ডলী জাতীয়করণের পক্ষে যুক্তি উপস্থাপন করেন এবং এর পক্ষে সহমত ব্যক্ত করেন। 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আখতারুজ্জামান, প্রভাষক, জি,কে আইডিয়াল কলেজ মাগুরা, মোঃ জাহিদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদ আক্কাস আলী, প্রভাষক আমেনা খাতুন ডিগ্রী কলেজ, মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মোহাম্মদ আজিজুল হক, সহকারী শিক্ষক, মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

সর্বশেষে সভাপতি মহোদয় অনুষ্ঠানটির ইতিবাচক সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com