সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
২০ টাকার জন্য প্রাণ গেল অটোরিকশা চালকের

২০ টাকার জন্য প্রাণ গেল অটোরিকশা চালকের


আল নোমান শান্ত দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ 

নেত্রকোনার দুর্গাপুরে পাওনা ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে চড়থাপ্পড় ও ঘুষির দুদিন পর মারা গেলেন মোশারফ হোসেন (২২) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক। ঘটনাটি ঘটার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় শনিবার রাত ৯টার দিকে মারা যান তিনি। নিহত অটোরিকশা চালক মোশারফ উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে।অভিযুক্ত মো. নুর জামাল (২৪) তিনি একই উপজেলার বরজান গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে। তিনিও পেশায় অটোরিকশা চালক।
জানা যায়, নিহতের বাবা মতি মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশা মাঝেমধ্যে তিনি ও তার ছেলে মোশারফ চালান। তাদের অবর্তমানে সময়ে সময়ে নুর জামাল ভাড়া নিয়ে এ অটোরিকশাটি চালান। এ সুবাধে মোশারফ ২০ টাকা পেত নুর জামালের কাছে। গত ১৯ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে পাইকপাড়া মোড়ে দেখা হয় নুর জামালের সাথে মোশারফের। অটোরিকশা ভাড়া বাবদ ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক হয়।একপর্যায়ে নুর জামাল মোশারফের বাম কানের নিচে ঘাড়ে এলাপাতাড়ি চড়থাপ্পড় ও ঘুষি মারেন। আঘাতের স্থানে ব্যথা ও যন্ত্রণা নিয়ে বাড়িতে রাত্রিযাপন শেষে পরদিন শুক্রবার দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসেন।মোশারফ শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়লে শনিবার রাত ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফের চিকিৎসা নিতে আসেন। অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের চেষ্টাকালে রাত ৯টার দিকে মারা যান মোশারফ।দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের পক্ষ এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সে মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com