সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নাটোরে সুগন্ধ ছড়াচ্ছে বঙ্গবন্ধুর ‘হৈমন্তি’

নাটোরে সুগন্ধ ছড়াচ্ছে বঙ্গবন্ধুর ‘হৈমন্তি’

ইমাম হাছাইন পিন্টু ,নাটোর:

নাটোরের উত্তরা গণভবনের মৃতপ্রায় বিরল প্রজাতির হৈমন্তি ফুল এখন সুগন্ধ ছড়াচ্ছে। দিঘাপতিয়া রাজবাড়ির রানী মহলে (যা বর্তমানের উত্তরা গণভবন)  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারী বিরল প্রজাতির এই হৈমন্তি ফুল গাছ নিজের হাতে লাগিয়েছিলেন। গাছটি পরিচর্যার অভাবে মৃত প্রায় অবস্থায় পড়ে ছিল কয়েক বছর।

সম্প্রতি গণভবনটি গণপুর্ত বিভাগের কাছে থেকে জেলা প্রশাসন  সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার পর মৃত প্রায় হৈমন্তি ফুলের গাছটি নজরে পড়ে। উদ্ভিজ বিশেষজ্ঞ সহ কৃষিবিদদের মাধ্যমে গাছটি পরিচর্যা করে বাঁচিয়ে তোলা হয়। বিরল প্রজাতির এই হৈমন্তি ফুলের গন্ধ এখন নয়নাভিরাম এই উত্তরা গণভবন সহ আশে পাশের এলাকায় সুগন্ধ ছড়াচ্ছে।

প্রায় ৩০০ বছরের ঐতিহাসিক এই রাজ প্রাসাদটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ায় প্রতিদিন শতশত দর্শনার্থী এখানে ভীড় করছেন।  এখানকার নয়নাভিরাম বাগান,প্রাচীন স্থাপত্য শৈলী,সুদৃশ্য লেক,ভাস্কর্যসহ অন্যন্য স্থাপনা পর্যটক আকৃষ্ট হচ্ছে।

দেশ বিদেশের বিরল ও দুস্প্রাপ্য প্রজাতির ফুল,ফল,ভেষজ ও শোভবর্ধনকারী গাছের সমৃদ্ধ মজুদ রয়েছে এখানে। রয়েছে ২০০ বছরের পুরাতন ঘড়িটি। যা এখনও সময় দিয়ে যাচ্ছে। জেলা প্রশাসন এই ভবনের দায়িত্ব নেওয়ার পর উদ্ধারকরা হয় এই রাজ পরিবারের সদস্য রাজকুমারী ইন্দুপ্রভা দেবীর অপ্রকাশিত সাহিত্যকর্ম। 

রাজকুমারীর আত্মজীবনী ও ব্যক্তিগত ডায়েরী থেকে বেড়িয়ে আছে রাজপরিবার ও অন্দর মহলের অনেক অজানা গল্প। রাজকুমারীর  লেখা প্রেমের চিঠি আলোড়ন তোলে। গত বছরের ডিসেম্বর মাসে নাটোর ট্রেজারি থেকে পাওয়া যায় একটি আলোকচিত্র। যা ছিল রূপার ফ্রেমে রাজসিক ঢংয়ে বাঁধাই করা ইন্দু প্রভার ছবি। পাওয়া যায় তার লেখা ২৮৫ টি প্রেম পত্র। 

এসব বিরল ও দুস্প্রাপ্য পান্ডুলিপি পাওয়ার পর আরো অনেক কিছুর সন্ধানে নেমে পড়ে জেলা প্রশাসন। খোঁজ মেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের হাতে লাগানো হৈমন্তি গাছের। পরিচর্যার অভাবে গাছটি তখন মৃত প্রায়।  অনেক চেষ্টার পর গাছটিকে বাঁচিয়ে তোলা হয়। এই হৈমন্তি এখন রানী মহলে ছড়িয়ে যাচ্ছে সুমিষ্ট সুবাস।

বর্তমানে প্রাসাদটি প্রধানমন্ত্রীর কার্যালয়  ও মন্ত্রিপরিষদ বিভাগের তত্বাবধানে এবং জেলা প্রশাসকের নেতৃত্বাধীন উত্তরা গণভবন সার্বিক ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com