মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৬ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল নির্মাণ ৭ বছররেও চালু হয়নি চিকিৎসা

৬ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল নির্মাণ ৭ বছররেও চালু হয়নি চিকিৎসা

মোঃ নয়ন হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি।।। 

যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়ায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল প্রায় ৭ বছর আগে ২০১৪ সালে ৫ কোটি  ৪৭ লক্ষ ১৯ হাজার টাকা ব্যয়ে  হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হলেও এখনো হাসপাতালের  চিকিৎসা কার্যক্রম  চালু করা সম্ভব হয়নি। 

এদিকে অনেক বছর পেরিয়ে গেলেও হাসপাতালে  চিকিৎসা  কার্যক্রম শুরু না হওয়ায়  নষ্ট হচ্ছে আসবাবপত্র।  হাসপাতালের ভিতরে রয়েছে ময়লার কারখানা। কার্যক্রম চালু না হওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে নিজামপুর,  ডিহি ও লক্ষণপুর ইউনিয়নসহ  এই এলাকার মানুষ । 

শুধু  উপজেলার এই হাসপাতাল নয়, প্রায় একই সময়ে নির্মিত  উপজেলার ১০ শয্যার বেনাপোলের একটি হাসপাতালেরও একই অবস্থা। তারা এখন প্রধান কারণ হিসাবে জনবল সংকটকে দায়ী করছে।

গোড়পাড়া ১০ বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতালের  নেই চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী। নেই কোনো ওষুধ ও।

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়,  হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হয় ২০১৪ ইং সালে।  কিন্তু দীর্ঘদিন যাবত হাসপাতালটি নির্মাণ হলে এখনো চিকিৎসা থেকে  বঞ্চিত এলাকাবাসী  । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  প্রায় ১২-১৩ কিলোমিটার দূরে অনেক সময়  জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হতে হয় । এতে আমাদের অনেক রোগী জরুরী চিকিৎসার কারণে মারা যায়।  আমরা সকলেই চাই হাসপাতালে দ্রুত হাসপাতালের কার্যক্রম চালু হোক। 

যশোর জেলা সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন বলেন ,শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়ার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালটি নির্মিত হয়েছিলো স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে পরবর্তীতে আমাদের স্বাস্থ্য বিভাগের মাধ্যমে পরিবার পরিকল্পনা বিভাগের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com