আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
শনিবার ২১ আগষ্ঠ হালুয়াঘাটের বিভিন্ন গ্রামে করোনায় আক্রান্ত গাড়ো সম্প্রদায়ের কয়েকজনের খোঁজ খবর নিতে তাদের বাড়িতে গিয়েছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স । স্বাস্থ্য বিধি ও শারীরিক দুরত্ব বজায় রেখে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোজ নিয়ে তাদের চাহিদা অনুযায়ী ঔষধ,ফল,খাদ্য সহায়তা প্রদান করেন। এ ছাড়াও শ্বাসকষ্টের একজন রোগীকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। এসময় স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময়ও হয়।প্রায় দেড় মাস ধরে তিনি হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় করোনা আক্রান্তদের সাথে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করে তাদের চাহিদা অনুযায়ী চিকিৎসা,ঔষধ, অক্সিজেন,পুষ্টিকর খাদ্য,অর্থিক,করোনা পরীক্ষা,টিকা রেজিষ্ট্রেশনসহ সার্বিক সহায়তা প্রদান করেন।
Leave a Reply