আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে ত্রিশালে ১ মিনিট নীরবতা পালন ও মোমবাতি প্রজ্বলন করা হয়।
শনিবার রাতে ত্রিশাল পৌরসভার শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচী কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র,ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply