কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার দেবীদ্বারে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের আশানপুরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট নিজামুল হক এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূইয়ার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ, উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আবদুল মতিন মুন্সি, যুগ্ম-সাধারন সম্পাদক গোলাম ফারুক রানা, সাংগঠনিক সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির, নাসির উদ্দিন শিশির, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহের হোসেন মোল্লা, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কাশেম চেয়ারম্যান, ফতেহাবাদ ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.কামরুজ্জামান মাসুদ, গুনাইঘর উত্তর আওয়ামীলীগের সভাপতি মো. মোকবল হোসেন মুকুল, পৌর আওয়ামীলীগের মোসলেহ উদ্দিন মানিক, আওয়ামীলীগ নেতা স্বপন মোল্লা, উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব মো. মোস্তফা কামালসহ আরো অনেকে।
প্রধান অতিথি রোশন আলী মাস্টার বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সুত্রে গাথা। মৌলবাদ অশুভ শক্তি সবসময় আমাদের উন্নয়নকে পিছনে ঠেলেছে। কিন্তু অশুভ শক্তির সব অপতৎপরতা সত্বেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছেন।
তিনি আরও বলেন, যারা নৌকাকে ভালোবাসে তাঁরা কখনো দলের বিরুদ্ধে কথা বলতে পারে না। নৌকাকে ভালোবাসেন আবার ধানের শীষে ভোট দিবেন এ মুনাফেকি আচরন করা যাবেনা। যেকোন একটি করতে হবে। আমরা সব দলের নেতাদের সম্মান করি।
আলোচনা সভা শেষে বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মুনাজাত করা হয়।
Leave a Reply