মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় জঙ্গীবাদের বিরুদ্ধে সংস্কৃতি” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন এ ভার্চয়াল অনুষ্ঠানের আয়োজন করেন।
জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ।
জেলা কালচালার অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ এর পরিচালনায় অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন সংঙ্গীত শিল্পী মোঃ কামাল উদ্দিন, বাউল রবিউল, আলো সাহা আলপনা, আবৃত্তি শিল্পী সাব্বির আহম্মেদসহ অন্যান্যরা।
Leave a Reply