সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শহীদ মিনারে ছাত্রলীগ নেতার এ কেমন অবমাননা!

শহীদ মিনারে ছাত্রলীগ নেতার এ কেমন অবমাননা!

রাশিদুল ইসলাম,গুরুদাসপুর (নাটোর)

নাটোরের গুরুদাসপুরে শহীদ মিনারে ছাগল,তেল ও রান্নার পাতিল নিয়ে ফটোসেশান করে শোক দিবস পালন করেছেন ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন ফরহাদ।

গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার পিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ওই ফটোসেশান করেন তিনি। ছবিটি ফেসবুকে পোস্ট করায় তা মূহুর্তেই ভাইরাল হয়ে যায়। ওই ছবিকে ঘিরে সুধী সমাজে চলছে সমালোচনার ঝড়।

ছবিতে দেখা যায়-শহীদ মিনারের ওপর ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন সহ চারজন খিচুড়ি রান্নার পাতিল ও তেল সামনে দাঁড়িয়ে আছেন। অপর একজন ছাগল নিয়ে বসে আছেন।

জানা যায়, আসন্ন খুবজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খিচুড়ি ভোজের আয়োজন করেন। সেই আয়োজনকে কেন্দ্র করেই ফেসবুকে প্রচারের জন্য শহীদ মিনারের ওপর ছাগল নিয়ে ফটোসেশান করেন তিনি।এই ছবিকে নিয়ে সমালোচনা হলে তার ফেসবুক আইডি থেকে ছবিটি ডিলিটও করে দেন তিনি। কিন্তু ছবিটি মোবাইলের স্ক্রীনশট দিয়ে রাখেন অনেকেই। শহীদ মিনার অবমাননার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।

এদিকে ফেসবুকে ওই ছবি পোস্ট করার কথা স্বীকার করে ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন বলেন, শহীদ মিনার আমাদের মুক্তমঞ্চ। বঙ্গবন্ধুর দোয়া মাহফিলের পূর্বে ছবিটি তোলা হয়। তাছাড়া বাংলাদেশের সব শহীদ মিনারেই মানুষ দাঁড়ায় এবং আড্ডা দেয়। এখানে শহীদ মিনারকে অবমাননা করা হয়নি।

তবে খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন বলেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার জন্য যারা আত্মহতি দিয়েছেন তাদের স্মরণেই শহীদ মিনার।সেই শহীদ মিনারকে অবমাননা করার সুযোগ কারো নেই। ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি আমরা যখন শ্রদ্ধা জানাই তখন এ ধরণের ছবি তুলে ফেসবুকে পোষ্ট করে অবশ্যই শহীদ মিনারের অবমাননা করা হয়েছে। অবমাননাকারী যেই হোক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে জানান তিনি।

এ ব্যাপারে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন বলেন, খোঁজ নিয়ে শহীদ মিনার অবমাননাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com