সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাংশা মডেল থানায় যোগদান করেছে, পুলিশ পরিদর্শক তদন্ত উত্তম কুমার ঘোষ।

পাংশা মডেল থানায় যোগদান করেছে, পুলিশ পরিদর্শক তদন্ত উত্তম কুমার ঘোষ।

-শামিম বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীর পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে ইন্সপেক্টর উত্তম কুমার ঘোষ যোগদান করেছেন। এর আগে তিনি রাজবাড়ী ডিবি তে দায়িত্বরত ছিলেন।

১১ আগস্ট পাংশা মডেল থানায় যোগদান শেষে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তার দ্বায়িত্বভার গ্রহণ করেন।

তিনি ২০১০ সালে এস আই হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবন শুরুতে তিনি ঢাকা সূত্রাপুর থানায় যোগদান করেন। এর পর গণভবন, বঙ্গভবন সহ স্পেশাল ব্রান্সে ৯ বছর সততার সাথে দ্বায়িত্ব পালন করে।

উত্তম কুমার ঘোষ এর বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন ধুষোরে৷ শিক্ষাজীবন শুরু করেন, গোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এর পর উচ্চ মাধ্যমিক শেষ করেন জাফরডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে। সরকারি দেবেন্দ্র কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ,এস,সি পাশ করেন। এর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স, মাস্টার্স শেষে বাংলাদেশ পুলিশ বাহিনী যোগদান করেন।

পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ এর সাথে কথা হলে তিনি জানান, আমি ব্যবসায়ী পরিবারের সন্তান। আমরা চার ভাই বোন আমি দ্বিতীয়, আমার বড় ভাই ও ছোট দুই বোন আছে। আমার দেড়বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

পাংশা মডেল থানা এলাকার আইন সৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হলে তিনি বলেন, পাংশা থেকে মাদক, সন্ত্রাস ,জঙ্গিবাদ, নির্মূল করার লক্ষ্যে যা করা প্রয়োজন তাই করা হবে। এর সাথে যারা জড়িত থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে । কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না সে যেই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের সাথে কোন আপোষ নেই, মাদক নির্মূল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com