মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিংগাইরে নি:সন্তান বিধবাকে মানবিক সহায়তা দিলেন জেলা পুলিশ সুপার

সিংগাইরে নি:সন্তান বিধবাকে মানবিক সহায়তা দিলেন জেলা পুলিশ সুপার

আব্দুল্লাহ আল মামুন, সিংগাইর (মানিকগঞ্জ) :


মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিন জামশা গ্রামের কৈকি রানী মন্ডল(৭০) র্দীঘ দিন যাবৎ জরাজীর্ন ঘরে বসবাস করে আসছে। স্বামী,সন্তান না থাকায় আয় রোজগার করার কেউ নেই। কোন রকম চেয়ে চিন্তে খেয়ে পরে জীবন ধারন করছে । ভূমি জটিলতার কারনে প্রধানমন্ত্রীর উপহারের ঘরও পাননি। তার বয়স ৭০ হলেও ভূলবশত (এনআইডি)কার্ডে ৫৯ বছর থাকায় বয়স্ক ভাতা পান না। তবে বিধাব ভাতা পান ছয় মাস পরপর। সামান্য বৃষ্টি এলেই ঘর দিয়ে পরে পানি। এভাবে চলছে তার জীবন। বিষয়টি গনমাধ্যমে ফলোও করে প্রকাশ হলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার এর নজরে আসে। ফলে শনিবার(২১ আগস্ট) সকাল ১১টার দিকে ছুটে আসেন কৈকি রানী মন্ডলের বাড়ি। তার বাড়ি পরিদর্শন শেষে স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে মানবিক দিক চিন্তা করে বাংলাদেশ পুলিশ মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ১টি ঘর ও প্রতিমাসে খরচ বাবদ ২ হাজার টাকা করে দেয়ার ঘোষনা দেন এসপি। এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন-অসহায় এই মানুষটি পাশে দাড়াতে পেরে মনে হয় ভালো কাজ করতে পারছি। এ সময় আরো বক্তব্য রাখেন-সহকারি পুলিশ সুপার(সিংগাইর সার্কেল)মোহা.রেজাউল হক, সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা,জামশা(ইউপি) চেয়ারম্যান মো.মিজানুর রহমান মিঠু,‘ইত্তেফাক”সিংগাইর সংবাদাতা .মানবেন্দ্র চক্রবর্তী । উপস্থিত ছিলেন-ইন্সপেক্টর(তদন্ত) শেখ মো.আবু হানিফ,পুলিশ উপ-পরিদর্শক মো.মাহফুজুর রহমান,জহিরুল হক,বখতিয়ার হোসেনসহ থানার অফিসারগন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com