এস,কে,মুকুল জেলা প্রতিনিধি
জয়পুরহাটে ২১ আগস্ট বার্ষিক গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) বেলা ১১টায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে
অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান
রকেট এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড.
শামসুল আলম দুদু।
আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর
উপজেলা চেয়ারম্যান এস,এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড.
নৃপেন্দ্রনাথ মণ্ডল পি.পি, গোলাম হাক্কানী, বাবু শেখর মজুমদারসহ আওয়ামী
লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply