মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় সেলুন থেকে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

কুমিল্লায় সেলুন থেকে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লা সদরে মার্কেটের একটি সেলুন দোকান থেকে দেলোয়ার হোসেন (২৮) নামের এক যুবকের বস্তাবন্দী পা ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮ টায় সিনেমা হল সংলগ্ন ময়নামতি সেনা মিলনায়তনের মার্কেটের লক্ষণ হেয়ার কাটিং নামের দোকান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল এলাকার জাহের আলীর ছেলে। এ ঘটনার পর থেকে সেলুনের মালিক লক্ষণ পলাতক রয়েছে। সে সদরের আমতলী এলাকার মৃত নিখিল চন্দ্র শীলের ছেলে । তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে।
নিহতের ছোট ভাই রবিন জানান, ময়নামতি ফরিজপুর এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও ২ সন্তান নিয়ে থাকতেন নিহত দেলোয়ার। সে পেশায় একজন ভাঙ্গারি ব্যবাসায়ী। বৃহস্পতিবার রাতে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় আনুমানিক ১১টা স্ত্রী তাকে ফোন দিলে দেলোয়ার জানায় সে লক্ষণের সেলুন দোকানে আছে। রাত ১ টায় মোবাইল নাম্বারে ফোন দিলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকালে কোথাও খুজে না পেয়ে কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরবর্তী পরিবারের সন্দেহ হলে দোকানের তালা ভেঙ্গে বস্তার ভেতর দেলোয়ারের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিআইডি ক্রাইম সিন ইউনিট, পিবিআইসহ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটসহ পুলিশের একাধিক টিম আলামত সংগ্রহ করেছিল।
বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার পিপিএম বলেন, নিহত দেলোয়ারকে গলা ও পা কেটে বস্তার ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড। প্রাথমিকভাবে জানতে পেরেছি দোকানের মালিক লক্ষণের সাথে নিহত দেলোয়ারের টাকা নিয়ে বিরোধ ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com