সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোম্পানীগঞ্জে গ্রেনেড হামলার প্রতিবাদে আ.লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল

কোম্পানীগঞ্জে গ্রেনেড হামলার প্রতিবাদে আ.লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক জিয়া ও সকল নেপথ্যের পরিকল্পনাকারীদের বিচারের দাবিতে আ.লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ আগস্ট) বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলা আ.লীগের উদ্যোগে বসুরহাট পৌরসভার এলাকার কেজি স্কুল রোডে ও কাদের মির্জার নেতৃত্বে বসুরহাট পৌরসভা হলরুমে এ প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, সেতুমন্ত্রীর ভাগনে ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন।

অপরদিকে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা ঘোষিত কমিটির উপজেলা আ.লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে বসুরহাট পৌরসভা হলরুমে আয়োজিত প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো.ইউনুস, বসুরহাট পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, জেলা ছাত্রলীগের সহসভাপতি মির্জা মাশরুর কাদের তাশিক প্রমূখ।

এ সময় উপজেলা আ.লীগের দু’টি গ্রুপের বক্তারা গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক জিয়াসহ সকল নেপথ্যের পরিকল্পনাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি করেন। এছাড়া বক্তারা বাংলাদেশের প্রচলিত আইনে তারেক জিয়া-খালেদা জিয়ার উত্তরসূরীরা যে নারকীয় ঘটনা ঘটনার সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদন্ড কার্যকর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com