সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঝিনাইদহে ৬ষ্ট শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টা

ঝিনাইদহে ৬ষ্ট শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টা

আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি


ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম ঝিনাইদহ গ্রামের ৬ষ্ট শ্রেণির এক শিক্ষার্থীকে নিজ বাড়িতে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই গ্রামের হুরমতের ছেলে করিম রাতে ঘরে উঠে শিশুটিকে ধর্ষনের চেষ্টা চালায়।

শিশুটির মায়ের অভিযোগ দীর্ঘদিন ধরে করিম তার মেয়েকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১৮ই আগষ্ট ঝিনাইদহ শহরে পিতা মানসিক প্রতিবন্ধি ও তার মায়ের ডিউটি থাকার সুযোগ নেয় করিম।

মেয়ের অভিযোগ ঘটনার দিন রাতে বাড়িতে ছিল দুই ছেলে মেয়ে ও প্রতিবন্ধী স্বামী। এই সুযোগে ঘরে উঠে ঐ শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালাই লম্পট করিম। ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, সন্ধ্যাবেলা করিম তার বাবা-ভাইয়ের জন্য মিষ্টি দেয় খেতে। সেই মিষ্টি খেয়ে বেঘোরে ঘুমিয়ে পড়ে তারা। রাত আনুমানিক ১০টার দিকে করিম ঘরে ওঠে। ঠিক পেয়ে শিশুটি তার বাবাকে অনেক ডাকা-ডাকি করেও জাগাতে পারছিল না। পরে জোরে কান্নাকাটি শুরু করলে বাবা ও পাড়ার অন্য লোক ছুটে এলে পালিয়ে যায় করিম। ওই রাতে ভয়ে তারা বাড়ির পাশের একটি দোকানে রাত কাটায়।

এই বিষয়ে বেতাই-চন্ডিপুর ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল করিম বলেন, আমি ছুটিতে আছি। এই বিষয়ে কিছুই জানিনা। একই ক্যাম্পের এএসআই খোরশেদ বলেন, আমি ঘটনা আগে শুনিনি। এখনই খোঁজ নিতে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com