আল নোমান শান্ত,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আনোয়ার হোসেন(২৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বড়ইউন্দ ছাত্র সংঘ। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শত শত শিক্ষীর্থীদের উপস্থিতিতে এই মানববন্ধন হয়।
এ মানববন্ধনে শিক্ষার্থী আলমগীর হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,নিহত শিক্ষার্থীর পিতা মকবুল হোসেন, শিক্ষার্থী নুরুজ্জামান,রুবেল মিয়া,মোশারফ মির্জা, মাসুদ মির্জা, শামীম খান, , মনিরুজ্জামান, আলমগীর সহ অন্যান্য শিক্ষার্থীরা।
এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন,মানুষ কতটা অমানুষ হলে এরকম হত্যাকান্ড ঘটাতে পারে। সরকার এবং আইন প্রয়োগকারী সংশ্লিষ্টদের কাছে দাবি রাখছি, সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য। এবং কেঁদে কেঁদে ছেলে হত্যার বিচার চাচ্ছে হতভাগা বাবা।
উল্লেখ্য, গত ২৪শে জুন বৃহস্পতিবার রাতে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বরইউন্দ বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলে নিহত হয় শিক্ষার্থী আনোয়ার হোসেন। এরপর নিহতের পিতা মকবুল হোসেন ১০ জনকে অভিযুক্ত করে একটি মামলা করেন। ঘটনার প্রায় ২ মাস পার হয়ে গেলেও অভিযুক্ত ২ জনকে ধরতে পারলেও বাকী অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ।
Leave a Reply