বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
র‌্যাবের হাতে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২

র‌্যাবের হাতে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২

সোহেল রানা,সাভার(ঢাকা):

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪। এসময় তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে শুক্রবার (২০ আগস্ট) রাত পৌনে ১১ টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মো: পারভেজ (৩৩), ও, মোঃ সাইরুল ইসলাম (২৬)। তারা একই জেলার স্থানীয় বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট রাত পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে প্রায় ১৮ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও ৪ হাহার ৫৫৯ টাকা উদ্ধার করা হয়।

সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান- আটকরা বেশ কিছুদিন ধরে পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com