সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
২০ মাস পর মৃত ব্যক্তিকে জীবিত উদ্ধার করলো পিবিআই

২০ মাস পর মৃত ব্যক্তিকে জীবিত উদ্ধার করলো পিবিআই

শেখ মো: আতিকুর রহমান  আতিক, গাইবান্ধা :


গাইবান্ধায় অপহরণের পর হত্যা মামলার কথিত মৃত ব্যক্তিকে ২০ মাস পর জীবিত উদ্ধার করেছে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পিবিআই। ২১ আগষ্ট শনিবার দুুপুরে পিবিআই গাইবান্ধা কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পিবিআই। সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এ আর এম আলিফ জানান, জেলার সুন্দরগঞ্জ উপজেলার ডোমেরহাট ইউনিয়নের সূবর্ণদহ গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে মোছাঃ জান্নাতি বেগমের সাথে পাশ্ববর্তী নিজপাড়া গ্রামের মোঃ ওয়াসিম জাহান তৌহিদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর এক পর্যায়ে জান্নাতি গর্ভবতী হলে স্থানীয়দের চাঁপে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরে ওয়াসিম যৌতুক দাবি করায় মেয়ে পক্ষ তা দিতে অস্বীকার করলে জান্নাতিকে বাবার বাড়ি পাঠিয়ে দেয় ওয়াসিম।
এ ঘটনায় জান্নাতি বাদী হয়ে সুন্দরগঞ্জ পারিবারিক আদালতে মামলা করলে ২০১৯ সালের ৮ ডিসেম্বর নিজে আত্মগোপন করে ওয়াসিম। এরপর তার বড় ভাই মানজুমুল হুদা নাহিদ বাদী হয়ে সুন্দরগঞ্জ আদালতে ওয়াসিমের স্ত্রী জান্নাতি ও তার পরিবারের ৭ জনের বিরুদ্ধে ওয়াসিমকে অপহরন করে হত্যা ও গুমের মামলা দায়ের  করেন। ২০২০ সালের ৩০ জানুয়ারী আদালত মামলার তদন্তভার পিবিআইকে হস্তান্তর করে। দীর্ঘ তদন্ত শেষে গত ১৯ আগষ্ট পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মোঃ আবদুর রাজ্জাকের নেতৃত্বে পিবিআই এর একটি দল গাজিপুর জেলার মোগরখাল এলাকার টিএনজেএড নামের একটি ফ‍্যাক্টরি থেকে কথিত মৃত ওয়াসিমকে জীবিত উদ্ধার করে।   কথিত মৃত ওয়াাসিম দীর্ঘদিন থেকে বিভিন্ন পোশাক কারখানায় চাকুরী করে আসছিল বলে জানায় পিবিআই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com