শাওন খান, বরিশাল সদর উপজেলা প্রতিনিধিঃ
মেয়রসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের নামে করা মামলা প্রত্যাহার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ।বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ
সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগ নেত-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তির ও নেতা-কর্মীদের ওপর হামলার বিচার দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ঢাকা-কুয়াকাটা মহাসড়কে শনিবার সকালে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে।
বিক্ষোভ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন।
এ সময় তিনি বলেন, ‘হামলা বা গুলির ঘটনা যারা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনতে হবে। কোনো কিছু তদন্ত ছাড়া সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে দোষী সাব্যস্ত করার চেষ্টা চালাচ্ছে। সুষ্ঠু তদন্ত ছাড়া কাউকে রাজনৈতিক দুর্বৃত্ত বলার তীব্র নিন্দা জানাচ্ছি।’
সমাবেশে অন্যদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মহিউদ্দিনh আহমেদ সিফাত, রিয়াজ উদ্দিন, সৈয়দ জিসান আহমেদ, রাজিন তাহমিদসহ অন্য নেতা-কর্মীরা বক্তব্য দেন।
Leave a Reply