সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেখ হাসিনা ভাল থাকলে দেশ ভাল থাকবে,বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব- মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী

শেখ হাসিনা ভাল থাকলে দেশ ভাল থাকবে,বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব- মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী


মোঃ মিজানুর রহমান//পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা ভাল থাকলে দেশ ভাল থাকবে, আর বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। একাত্তরে পাকবাহিনীর হত্যাযজ্ঞ, ৭৫ সালের ১৫ আগষ্টে জাতির জনককে হত্যা, ২০০৪ সালে ২১ আগষ্টের গ্রেনেড হামলা একই ধারাবাহিকতা। বাংলাদেশকে মেধা আর নেতৃত্ব শূন্য করাই তাদের মূল লক্ষ্য ছিল।কিন্তু রাখে আল্লাহ মারে কে। অল্লাহর অশেষ কৃপায় শেখ হাসিনা এখনো ভাল আছেন।ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশে নেতা একজনই তিনি শেখ হাসিনা। আর সবাই আমরা কর্মী। সুতরাং যার যার জায়গা থেকে দেশের জন্য কাজ করুন। মনে রাখবেন দেশের উন্নয়নে ও মানুষকে বাচানোর লক্ষ্যে ঐক্যের বিকল্প নেই। তিনি শনিবার সকালে স্বরূপকাঠি  উপজেলা পরিষদ সভাকক্ষে ২১ আগষ্ট গ্রেনেড হামলা নিহতদের স্মরনে আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সংগঠনের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সভার আরো বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, অধ্যক্ষ বেলায়েত হোসেন, সম্পাদক এসএম ফুয়াদ, যুগ্ম সম্পাদক এস এম মুইদুল ইসলাম,আওয়ামীলীগ নেতা শওকত আকবর, কাজী সাইফুদ্দিন তৈমুর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াৎ হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান খান, পিরোজপুর  জেলা পূজা পরিষদের সম্পাদক গোপাল বসু, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিয়াউল হাসান, জেলা কৃষক লীগের সম্পাদক দিলীপ পাইক জেলা পরিষদ সদস্য জাকারিয়া খান স্বপন প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক আব্দুস সালাম সিকদার। সব শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com