সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির প্রতিবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির প্রতিবাদ


শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে বহুল আলোচিত সাহেবগঞ্জ ইক্ষু খামারীয় আদিবাসী সাঁওতাল বাঙ্গালী প্রান্তিক জনগোষ্ঠির বাপ দাদার পৈত্তিক সম্পত্তি বর্তমান ভোগ দখলে থাকা ৩/৪ ফসলি কৃষি জমিতে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল বেপজা কর্তৃপক্ষ কর্তৃক শিল্প কলকারখানা প্রতিষ্ঠা চেষ্ঠার নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে এবং ৬ নভেম্বর/২০১৬ সালে সাঁওতাল পল্লীতে হামলা অগ্নি সংযোগ গুলিতে হত্যা, উচ্ছেদ মামলায় এজাহার ভুক্ত আসামী সহ সকল আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ র‌্যালী প্রতিবাদ সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
 ২১ আগষ্ট শনিবার সকাল ১০ টার দিকে ৫ কিঃ মিঃ রাস্তা পায়ে হেটে বিক্ষোভ মিছিল সহ পৌরসভার থানামোড়ে বৃষ্টির মধ্যে ভিজে বগুড়া-রংপুর মহাসড়কে প্রতিবাদ সভা ও মানব বন্ধন অুনুষ্ঠিত হয়। 
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি মি. বার্নাবাস টুডু’র সভাপতিত্বে উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক মি.রাফায়েল হাজদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউল ইসলাম, কোষাধ্যক্ষ গনেশ মুরমু, যুব ইউনিয়নের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল হক মিজান, আদিবাসী গবেষনা পরিষদের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন  ক্ষেত মজুর সমিতির সাধারন সম্পাদক ওয়াহেদুল ইসলাম মিলন  । এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের কঠোর নিরাপত্তা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com