বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেত্রকোণায় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোণায় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার


মোঃ রেজাউল হাসান সুমন , নেত্রকোনা জেলা প্রতিনিধি:


নেত্রকোণায় শরিফা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে নেত্রকোনা তানা পুলিশ।
আজ শনিবার (২১ আগস্ট) সকালে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের কাংসা গ্রামের আশ্রয়নকেন্দ্রে থেকে এই গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শরিফা কাংসা গ্রামের রিপন মিয়ার স্ত্রী। তিনি এক মেয়ে ও এক ছেলের জননী।তার স্বামী রিপন মিয়া প্রায় তিন বছর আগে থেকেই মালয়েশিয়ায় থাকেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে নিজ বসত ঘরে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আজ ভোর রাতে নিহতের মেয়ে সাদিয়া তার মায়ের গলাকাটা মরদেহ দেখতে পায়।পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এদিকে ময়মনসিংহ থেকে সিআইডির বিশেষ টিম এসে প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরী করে।পরে ময়না তদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে ঘটনার কোনো কারন জানতে পারেনি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com