সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাংগাইলের নাগরপুরে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় শহীদের স্মরণে দোয়া মাহফিল

টাংগাইলের নাগরপুরে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় শহীদের স্মরণে দোয়া মাহফিল


সোলায়মান, নাগরপুর(টাংগাইল) উপজেলা প্রতিনিধি :


টাঙ্গাইলের নাগরপুরে ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর পরিচলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,  উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহিরুল আমিন, প্রচার ও প্রকাশনা মো. খালিদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার আহম্মেদ, মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা মাসুদা, সদস্য আওলাদ হোসেন লিটন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহিনুর রহমান শাহিন প্রমুখ।
 বক্তরা বলেন , যে সকল সন্ত্রাসীরা ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার মধ্য দিয়ে আওয়ামীলীগ কে নিশ্চিন্ন করে দিতে চেয়েছিল আজ তারা কোথায়। ২১ আগস্টের গ্রেনেড হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বোমা হামলায় জরিতদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান ।
আলোচনা সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায়  নিহত শহীদের স্মরণে দোয়া করা হয়। এ সময় আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com