সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূরুঙ্গামারীতে মাদকসহ আটক ৩

ভূরুঙ্গামারীতে মাদকসহ আটক ৩

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি  মামলা দিয়ে শনিবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গত ২০ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের  ভীত্তিতে  চরভুরুঙ্গামারী ইউনিয়নের বানিয়াটারী  গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত  মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ (৪০)কেতার বসত বাড়ি থেকে ৫ বোতল ফেন্সীডিল,৯ বোতল স্কাফ ও ৩০০ পিছ ইয়াবাসহ আটক করে। আটক আব্দুল হামিদ নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ গ্রামের মৃত দিদার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। মামলা নং ৮।শুক্রবার সন্ধ‍্যায় পুলিশের  অপর এক অভিযানে সামিউল ইসলাম (২৫) ওরফে সানি ব্যাপারী ও আরিফুল ইসলাম(২৫) নামের দুই যুবককে চর ভূরুঙ্গামারী  ইউনিয়নের আরাজী পাইক ডাঙ্গা গ্রামের জৈনিক রহমতুল্লাহ এর বসতবাড়ীর সামনে পাকা  রাস্তা  থেকেআটক করা হয়েছে।  তাদের নিকট থেকে ১ দশমিক ৭ গ্রাম হিরোইন  ও ২ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। উভয়ের বাড়ী উপজেলা সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৭
ভুরুঙ্গামারী থানার ওসি(চলতি দায়িত্ব ) জাহিদুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com