সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সাংবাদিকদের নিয়ে ভাবেন : ডা. মুরাদ হাসান এমপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সাংবাদিকদের নিয়ে ভাবেন : ডা. মুরাদ হাসান এমপি


শেরপুর প্রতিনিধি:


তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে সাংবাদিক ভাইয়েরা করোনা পরিস্থিতি মোকাবেলায় অনেকের মতো বিশেষ অবদান রেখেছেন।
এজন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক সাংবাদিকদের নিয়ে ভাবনার অংশ হিসেবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশব্যাপী সাংবাদিকদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর কার্যক্রম চলছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২০ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও শেরপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ-এঁর সভাপতিত্বে ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান।
পরে জেলায় কর্মরত ৪৬ জন সাংবাদিকের মাঝে প্রতিজনে ১০ হাজার টাকা সমমূল্যের চেক হস্তান্তর করা হয়। এসময় শেরপুর জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের সদস্য, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com