সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহে স্বামী পরিত্যাক্তাছয় মাসের গর্ভবতী

ঝিনাইদহে স্বামী পরিত্যাক্তাছয় মাসের গর্ভবতী


মোঃ ইনছান আলী:


ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামে এক স্বামী পরিত্যাক্তা যুবতীর সঙ্গে বিয়ের আশ্বাসে অবৈধ মেলামেশায় ওই নারী এখন ছয় মাসের গর্ভবতী। পুলিশ নারীকে উদ্ধার করে শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে স্বামী পরিত্যাক্তা ওই নারী বিজয়পুর গ্রামের মৃত আমির হোসেনের মেয়ে সামেলা খাতুনের বাড়িতে আসা যাওয়া করতো। সামেলা নিজেও স্বামী পরিত্যাক্তা। অভিযোগ উঠেছে সামেলা খাতুনের সহায়তায় অপু নামে এক ইজিবাইক চালক বিয়ের আশ্বাসে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। গত 14 ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিন অজ্ঞাত আরো দুই তিন যুবকের সামনে ওই নারীকে ঘরের মধ্যে নিয়ে শারীরিক সম্পর্ক করে অপু। বিষয়টি জানাজানি হয়ে পড়ে। অজ্ঞাত আরও দুই তিনজন যুবকের সঙ্গে শারীরিক সম্পর্ক করা না হলে অপুর সঙ্গে মেলামেশার বিষয়টি গ্রামের মাতুব্বরদের জানানো হবে বলে শামেলা খাতুন হুমকি দেয়। এভাবে অপুসহ ওই অজ্ঞাত যুবকের সঙ্গে একাধিকবার অবৈধ মেলামেশার ফলে ওই নারী গর্ভবতী হয়ে পড়ে। ৬ মাস গর্ভবতী হওয়ার খবরটি বৃহস্পতিবার জানাজানি হয়ে যায়। বিজয়পুর গ্রামের মাতব্বররা বিষয়টি পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনকে জানান। বিষয়টি নিয়ে চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন গণমাধ্যমকর্মীদের জানান তিনি গ্রামবাসীর কাছ থেকে এ ধরনের একটি খবর পেয়ে কার্যকরী পদক্ষেপ ও ধর্ষকদের গ্রেপ্তারের জন্য পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার এসআই রফিকুল ইসলাম জানান, স্বামী পরিত্যাক্তা ছয় মাসের গর্ভবতী ওই নারীকে উদ্ধার করে জবানবন্দি গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা চালাচ্ছি। কারা কারা ওই বাড়িতে নিয়মিত যাওয়া আশা করতো তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান। এ বিষয়ে সদর থানায় একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com