রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ধর্মপুর এলাকার কাঁচা সড়কটি সংস্কার না হওয়ায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ দুই যুগ ধরে সড়কটি মেরামত না করায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।বিকল্প কোনো সড়ক না থাকায় এলাকাবাসী বাধ্য হয়েই কাদা-পানি মাড়িয়ে প্রতিনিয়ত চলাচল করছেন।সরজমিনে দেখা যায়, দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টি হলেই কাদা পানিতে একাকার। সড়কের মাঝখানে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর তাতে প্রতিনিয়ত জমছে পানি। চলাচল করতে পারছে না যানবাহন। পায়ে হেঁটে চলাচল করাও এখন কষ্টসাধ্য।কয়েকদিনের বৃষ্টিতে এখন আবার সড়কজুড়ে কাদা পানিতে জলাবদ্ধতাও আছে কিছু কিছু অংশে। যানবাহন চলাচল করতে আর রোগী আনা নেয়ার ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগের শিকার এলাকাবাসী।এলাকাবাসীর অভিযোগ, একের পর এক চেয়ারম্যান আর মেম্বার পরিবর্তন হলেও তাদের সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বৃষ্টির দিনে প্রয়োজনের তাগিদে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় তাদের।এ ব্যাপারে রৌমারী উপজেলা প্রকৌশলী বলেন, কাঁচা সড়কগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে সংস্কার কাজ করা হয়। এ সড়কের কাজ স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে হয়ে থাকে।
Leave a Reply