মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক দু’দিন পর উদ্ধার,আটক ১

হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক দু’দিন পর উদ্ধার,আটক ১

নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক নবজাতক শিশু চুরির দু’দিন পর উদ্ধার করেছে পুলিশ।
 এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ কবিরহাট উপজেলার প্রাইভেট হাসপাতালের ম্যানেজার জুলফিকার হায়দার সোহাগকে (৪০) আটক করেন। সে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হালিমের ছেলে।
গতকাল শুক্রবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের সাহাজির হাট বাজার এলাকার সোবহান মুন্সি বাড়ির আলী আহমদের ঘর থেকে ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ।

নবজাতক শিশুটি নোয়াখালী পৌরসভার কৃষ্ণরামপুর মহল্লার মো. আবদুল মালেক ও মোছাস্মৎ জুলেখা বেগম দম্পতির ছেলে।

এর আগে, বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল হাসপাতালের ২ নম্বর ওয়ার্ড থেকে এ নবজাতক চুরির ঘটনা ঘটে। জানা যায়, গত সোমবার অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক শিশুটির জন্ম হয়। 

উল্লেখ্য,গত বুধবার রাতে নবজাতক শিশুর মা মোসাস্মৎ জুলেখা বেগম তার দুই দিন বয়সী শিশু সন্তানকে বেডে রেখে টয়লেটে যান। টয়লেট থেকে এসে দেখেন তার সন্তানটি বেডে নেই। এরপর হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজে সন্তানের সন্ধান পাননি।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com