সুনামগঞ্জ প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ সদর উপজেলাস্থ আলেমদের বৃহৎ সংগঠন উলামায়ে আহলুস সুন্নাহ ঐক্য পরিষদের উদ্যগে পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালা দিবস পালিত হয়েছে।
আজ বিশ আগষ্ট রোজ শুক্রবার বাদ আছর সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা বাজারে সংগঠনের সভাপতি উপাধ্যক্ষ মাওলানা কাজী আমিন আত তাফহিমের সভাপতিত্বে ও সংগঠনের সাইবার বিষয়ক সম্পাদক মাওলানা নাজমুল হুদার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজাপুরা দরবার শরীফের ছাহেবজাদা মাওলানা বদরুদ্দোজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরেরচর দাখিল মাদ্রাসার সাবেক সুপার, ঐতিহ্যবাহী জাহাঙ্গীর নগর ঈদগাহের খতিব মাওলানা কাজী শাহেদ আলি।
সভার শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ জয়নাল আবেদিন, শুহাদায়ে কারবালা সম্পর্কে গজল পরিবেশন করেন মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী আল হানাফি। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি শাহ মুস্তাক আহমদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী জনাব তাজুল ইসলাম, মাওলানা মতিউর রহমান প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা জিয়াউর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হুদা, সাইবার বিষয়ক সম্পাদক আঃ জলিল, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, বাজারের ব্যবসায়ীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা।
সভার শেষে শুহাদায়ে কারবালা শহীদদের স্বরনে এবং দেশ ও জাতির কল্যানে বিশেষ মুনাজাত করা হয়।
Leave a Reply