বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবলীগ নেতাকে শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবলীগ নেতাকে শোকজ

সোহেল রানা,সাভার(ঢাকা):

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ বাদল শেখ কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম ভুইয়া বৃহস্পতিবার এ নোটিশ দেন।

চিঠিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ কারণ আগামী তিন দিনের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে- বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সু-সংগঠিত ও সুশৃংখল সংগঠন। উক্ত সংগঠনে উশৃংখল কারীদের কোনো ঠাঁই নেই। গত ১৫/০৮/২০২১ইং তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে আপনি ব্যাক্তিগত উদ্যেগে আশুলিয়া থানা যুবলীগকে না জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির ব্যানার এবং ফেষ্টুন এই নির্দেশনা অমান্য করে দলীয় শৃংখলা এবং দলীয় ভার্বমূর্তি ক্ষুন্য করেছেন। বিষয়টি কেন্দ্রীয় যুবলীগের গোচরীভ’ত হয়। উক্ত ঘটনায় মোঃ বাদল শেখ আপনাকে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে কেন বহিস্কার করা হবে না এই মর্মে আগামী ৩ (তিন) দিনের মধ্যে যথাযথ কারণ দশার্নোর জন্য নির্দেশ দেওয়া গেল।

এ ব্যাপারে যুবলীগ নেতা বাদল শেখ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছুই জানি না। আমার দরকার কি এবং এই গুলি আমি একসেপ্ট করি না। আমি দুইজনের ছবি ব্যবহার করি নাই বলে তারা আমাকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে।

এ ব্যাপারে ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুশৃংখল সংগঠন। কেন্দ্রীয় নিদের্শনা অনুসারে সারা বাংলাদেশে সংগঠনটি সুন্দর ভাবে চলে। যদি কেউ যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা না মানে তাদের যুবলীগে স্থান নেই। যুবলীগ করতে হলে অবশ্যই দলীয় সংবিধান এবং কেন্দ্রীয় নেতাকর্মীদের প্রতি আস্থা থাকতে হবে। সৎ আদর্শবান হতে হবে। সে আর্দশের ব্যাত্যয় ঘটিয়েছে এবং সংগঠনের শৃংখলা ভঙ্গ করেছে তাই তাকে শোকজ করা হয়েছে। তাকে সময় দেওয়া হয়েছে। সে যদি সন্তোষ জনক কোনো উত্তর দিতে না পারে তাহলে কেন্দ্রীয় নিদের্শনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com